দেখা যায়, বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৪১,৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬,১৬২ ভোট। গণভোটে ‘না’ পড়েছে ৯০,১৫৬। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১,৪১৭টি।
রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান ২,০১,৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১,১৪২ ভোট। গণভোট পড়েছে ২,৭৫,৮২টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১,৭৯,৮০৫ জন। ‘হ্যাঁ’ দিয়েছেন ৭১,৬৯৯ জন।
খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ১,৪৮,২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৭,৮৭৯ ভোট। গণভোটে ‘না’ ভোট দিয়েছেন ১,৫৫,৯৪২ জন। ‘হ্যাঁ’ দিয়েছেন ১,৪৩,৯৮৬ জন।
