যদিও ইউপিডিএফ তা অস্বীকার করছে। ঘটনাস্থল থেকে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬টি গুলি উদ্ধার করেছে বলে জানান বিজিবি। ররিবার (২০ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়।
বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, রবিবার রাতে ওই এলাকায় আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) সঙ্গে বিজিবির টহল দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যান। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনা অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, তাঁদের দলের কোনো নেতা-কর্মীর সঙ্গে বিজিবির গোলাগুলি হয়নি। দেশে-বিদেশে ইউপিডিএফের গ্রহণযোগ্যতা থাকায় দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। পুলিশকে অবহিত করা হলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।