মূল সংবাদে যান
জাতীয়

মানবিক গুণাবলী সম্পন্ন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মানবিক গুণাবলী সম্পন্ন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ কোনোটার এক মাসও অতিক্রম হয়নি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নৌপরিবহণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে, দুদিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য গত রোববার ১৪ জেলায় এবং তার আগের দিন গত শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

জানা যায়, চলতি বছরের গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত ১১ মাসে জেলাটিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন জনকল্যাণমুখী ও মানবিক কার্যক্রমে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তার বিভিন্ন কর্মকাণ্ডতে প্রশংসা কুড়ান তিনি।

এর আগে রাজবাড়ী জেলায় ডিসি হিসেবে যোগ দিয়েই দ্রুতই জনবান্ধব ডিসি হিসেবে সুনাম অর্জন করেন জাহিদুল ইসলাম। তিনি হয়ে উঠেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা। তাদের সবার শেষ ভরসাস্থল হয়ে উঠেছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

রাজবাড়ী জেলার শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করেন যোগ দেওয়ার দুই দিনের মাথায়। আহতদের তার অফিসে ডেকেও তাদের সুচিকিৎসা নিশ্চিত করেন।

মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি পাওয়া ডিসি জাহিদুল ইসলাম দুস্থদের বাড়িতে বাড়িতে গভীর রাতে নিজে গিয়ে উপহার দেন শীতের কম্বল। ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার পেঁয়াজ চাষীদের পাশে দাঁড়ান অতি দ্রুততার সাথে। রাজবাড়ী জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। দৌলতদিয়া যৌন পল্লীর শিশুদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেও সবার নজর কাড়েন জনবান্ধব এই কর্মকর্তা।

১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড়। ছাত্র জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাহিদুল। সেখানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন জাহিদুল ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার স্মারক হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন তিনি।

সম্পর্কিত বিষয়

  • ডিসি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন