মূল সংবাদে যান
জাতীয়

কারেকশন সার্ভিস বাংলাদেশ’ নামে হচ্ছে বাংলাদেশ জেল

‘বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
কারেকশন সার্ভিস বাংলাদেশ’ নামে হচ্ছে বাংলাদেশ জেল

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক বলেন, ‘আমরা চাই কারাগার হোক একটি কারেকশনাল সার্ভিস। এখানে যারা আসবে তারা শুধুই বন্দি হয়ে ফিরে যাবে না, বরং সংশোধিত মানুষ হিসেবে সমাজে ফিরতে পারবে। এ জন্য কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া তৈরি হয়েছে। এর মাধ্যমে কারা ব্যবস্থাপনায় আধুনিকতা আনা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কারাগার কেন্দ্রীক সংশোধনের ওপর গুরুত্বারোপের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

সম্পর্কিত বিষয়

  • কারেকশন সার্ভিস বাংলাদেশ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন