মূল সংবাদে যান
জাতীয়

বৃহত্তর চট্টগ্রামে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে এক কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামে নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ৫ লাখ ভোটার।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
বৃহত্তর চট্টগ্রামে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে এক কোটি

এতে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১ কোটিতে।

রবিবার (১০ আগস্ট) দ্বিতীয় দফা হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

সূত্র জানায়, আজ খসড়া তালিকা প্রকাশের পর তথ্য সংশোধন, অন্তর্ভুক্তি বা কর্তনের জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। দাখিলকৃত দরখাস্তের নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়। এই সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগরে নতুনভাবে ছবিসহ ভোটার হয়েছেন ৩ লাখ ৪ হাজার ২৮৩ জন। এর মধ্যে ১৫ উপজেলায় ২ লাখ ৫২ হাজার ২৮৩ জন এবং মহানগরে ৫২ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন। এ সময় মৃত ভোটার হিসেবে ৯৩ হাজার ৮৩৭ জনের নাম কর্তন করা হয়, পাশাপাশি ২৪ হাজার ৭৯৯ জনের ভোটার এলাকা স্থানান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম
  • কোটিতে
  • নির্বাচন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন