মূল সংবাদে যান
জাতীয়

প্রশিক্ষণ সমাপনীদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউসুফ: বিদেশে সুনামের সাথে কাজ করে অর্থনীতিতে ভূমিকা রাখবে

তোমরা সবাই খুব মেধাবী বলেই ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩১০ জন প্রি-সী রেটিংদের পাসিং আউট অনুষ্ঠানে অংশগ্রহন করেছ। আজকের পর দেশের মাটি ছেড়ে তোমরা বিদেশে কাজ করবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রশিক্ষণ সমাপনীদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউসুফ: বিদেশে সুনামের সাথে কাজ করে অর্থনীতিতে ভূমিকা রাখবে

দেশের ভাবমুর্তি উজ্বল করার জন্য অত্যন্ত সুনামের সাথে কাজ করবে। বৈদেশিক মুদ্রা অর্জন করে পরিবারের সাথে সাথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তোমাদের অভিভাবকদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় আজকে তোমরা এ পর্যন্ত আসতে পেরেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এসব কথা বলেন।

এর আগে বক্তব্যের শুরুতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা অর্জনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মদান করেছেন, সেই অগণিত শ্রেষ্ট বঙ্গ সন্তানদের। বিশেষভাবে স্মরণ করেন ২০২৪ এর ছাত্র-জনতার গণ আন্দোলনের বীর শহীদদের, গভীর শ্রদ্ধা ও সহানুভূতির সাথে আরও স্মরণ করেন যারা জীবনকে তুচ্ছ করে বৈষম্য বিলোপ ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আহত হয়েছেন, তাদেরকে। জাতীয় শোকের আজকের দিনে তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান সৃষ্টিকর্তার অনুকম্পা প্রার্থনা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। তাই প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে। অবশ্য ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগত মান বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন। এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংগণের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পদে দক্ষতার সাথে পেশাগত কাজ করে যাচ্ছেন।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে কমডোর মো. শফিউল বারী বিশেষ অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী সরকারি কর্মকর্তা সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উল্লেখ করেন যে, এ ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্যে হতে বহু সংখ্যক নাবিক কমপিটেন্সী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে চাকুরী করে আসছেন। এসময় চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া ৩০৭ জনের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অধ্যক্ষ, ক্যাপ্টেন আতাউর রহমান স্বাগত ব্যক্তব্যের শুরুতে গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পতিত হওয়ার ফলে পাইলট, কোমলমতি শিশুসহ অনেক মানুষের মার্মন্তিক মৃত্যুর ঘটনায় গভীরভা শোক প্রকাশ করেন। তিনি যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত শিশু ও মানুষগুলোর দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া ক্যাপ্টেন আতাউর রহমান মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকসহ অন্যান্য অতিথি বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় যে সেকল প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাদারীপুর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নৌপ্রকৌ. মোহাম্মদ শহিদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল প্রাপ্ত হন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের অল রাউন্ড রেটিং মো. আল আমিন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের অল রাউন্ড রেটিং মো. রিয়াজুল করিম ও মেসার্স হক এন্ড সন্স লিমিটেডের সৌজন্যে সিলভার মেডেল প্রাপ্ত হন মো. সোহানুর রহমান সোহাগ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের সিলভার মেডেল প্রাপ্ত হন মো. কামরান হোসেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে ২০৭জন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরে ১০০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়

  • ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট
  • নৌপরিবহন মন্ত্রণালয়
  • মেরিটাইম সেফটি এজেন্সি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন