মূল সংবাদে যান
টেকনোলজি

মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি, প্রথমবার ছাড়াল ৪ লাখ কোটি টাকা

এক বছরের ব্যবধানে বেড়েছে ১৩০ দশমিক ৫৭ শতাংশ; পাঁচটি প্রধান কারণ তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি, প্রথমবার ছাড়াল ৪ লাখ কোটি টাকা

প্রতি প্রান্তিকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ; সবশেষ তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে তা সাড়ে ৭৪ হাজার কোটি টাকা বা ২২ শতাংশ বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার চার লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় এক চতুর্থাংশই (২৪ দশমিক ১৩ শতাংশ) এখন খেলাপি ঋণ।

এক বছরের ব্যবধানে ২০২৪ সালের মার্চ প্রান্তিকের চেয়ে এবছরের মার্চে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি (১৩০ দশমিক ৫৭ শতাংশ)।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন