মূল সংবাদে যান
অপরাধ

ডিডিএন কার্যালয়ে চাঁদাবাজির ঘটনায় র‌্যাবের জালে মাইকেলসহ ৯ জন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেলসহ

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ডিডিএন কার্যালয়ে চাঁদাবাজির ঘটনায় র‌্যাবের জালে মাইকেলসহ ৯ জন

সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭| এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে|

শনিবার র‌্যাব-৭-এর পৃথক আভিযানিক দল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে| গ্রেপ্তাররা হলেন— মাইকেল রোহেন মিয়া ওরফে মাইকেল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), ˆসরত হোসেন (১৮) এবং সাইফুদ্দিন (৩২)|

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম মোজাফ&ফর হোসেন জানান, গত ১১ জুলাই ডিডিএনের ¯^ত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ ন¤^রে 'ডেভিড-ইমন' পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে| চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে ১৩ জুলাই পূর্বপরিকল্পিতভাবে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত ডিডিএন কার্যালয়ে হামলা চালায়|

হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করে| একই সঙ্গে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়| এ ঘটনার পর ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন|

র‌্যাব জানায়, মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে| তাদের মধ্যে হামলার অন্যতম সংগঠক মাইকেলও রয়েছে| গ্রেপ্তারদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে|

এর আগে ১৫ জুলাই একই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে আরও আটজন গ্রেপ্তার হন| পুলিশ জানিয়েছিল, গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)|

সম্পর্কিত বিষয়

  • ডিডিএন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন