মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

প্রান্তিক জনগোষ্ঠীর মূলধারায় অন্তভুর্ক্তিকরণে গণমাধ্যম

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) আয়োজিত বন্ধু মিডিয়া ফোরামের চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের সভায় আলোচকরা মতপ্রকাশ করেন| এতে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষা, সমাজের মূলধারায় অন্তভুর্ক্তিকরণে সমšি^তভাবে কাজ করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মতপ্রকাশ করেন| গত মঙ্গলবার নগরের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রান্তিক জনগোষ্ঠীর মূলধারায় অন্তভুর্ক্তিকরণে গণমাধ্যম

সভায় চট্টগ্রামের তৃতীয় লিঙ্গসহ লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়| সভায় সাংবাদিকরা এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সমাজে ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন| এছাড়া যেকোনো প্রয়োজনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন|

সভায় বন্ধুর কেন্দ্রীয় ম্যানেজার এডভোকেসি এন্ড কমিউনিকেশন মো. মশিউর রহমান চট্টগ্রামের তৃতীয় লিঙ্গসহ লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর নানা সমস্যা ও প্রতিকার এবং তাদের রাষ্ট্রীয় ও সামাজিক অধিকারের তথ্য তুলে ধরেন|

এতে চট্টগ্রামের সিনিয়র ডিআইসি ম্যানেজার এ কে হুমায়ুন কবির, বন্ধু সাংবাদিক ফোরামের আহবায়ক ˆসরভ ভট্টাচার্য, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আর রহমান, ˆদনিক আজাদীর সিনিয়র সাব এডিটর জাহেদ আলম, নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ˆদনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জালালুদ্দিন হাওলাদার, যুগান্তরের স্টাফ রিপোর্টার আহমদ মুছা, দেশটিভির আজিজুল পায়েল, ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার বিশ্বজিৎ চৌধুরী, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল মারমা, ˆদনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্না, রাজু বড়ুয়া, ˆদনিক আগামীর সময়ের নীল আঁখি বড়ুয়া উপস্থিত ছিলেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন