মূল সংবাদে যান
অপরাধ

১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ ন¤^র ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭| গ্রেপ্তাররা হলো- ˆসয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল (৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)| গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ&ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে বিক্রির জন্য চট্টগামের পতেঙ্গার দিকে আসছে; এমন খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গার ১৫ ন¤^র ঘাট এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল|

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ফিশিং বোট থেকে কৌশলে পালানোর সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়| পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়| যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা|

এআরএম মোজাফ&ফর হোসেন আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল| তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন|

সম্পর্কিত বিষয়

  • রোহিঙ্গা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন