মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও স্ক্রিনিং জরুরি

কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে| তাই এ রোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও স্ক্রিনিং জরুরি

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ মার্চ ২০২৬-এর সমাপনী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন|

চসিক মেয়র জানান, বিশ্বব্যাপী মার্চ মাস ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়| এ উপলক্ষে “প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ জীবন বাঁচায়” প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে মার্চজুড়ে নগরীতে সচেতনতামূলক কার্যক্রম ও স্ক্রিনিং কর্মসূচি পরিচালিত হয়|

নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রতীকী ‘ব্লু মার্চ’ আলোকসজ্জার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়| পাশাপাশি প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত হয়|

মেয়র দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিটি কর্পোরেশনের উদ্যোগে এত বৃহৎ পরিসরে সমšি^ত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা জন¯^াস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক| কর্মসূচির আওতায় কোলোনোস্কপি ও স্টুল অকাল্ট ব্লাড টেস্টসহ বিভিন্ন পরীক্ষায় সিএসসিআর হাসপাতালে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়, যা সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হয়েছে|

মেয়র বলেন, সিএসসিআর হাসপাতালে মোট ২ হাজার ১৫৭ জন রোগী নিবন্ধিত হন| এর মধ্যে ১ হাজার ৭৪৯ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ৮১৩ জন বিভিন্ন পরীক্ষায় মূল্যছাড় সুবিধা গ্রহণ করেন| সচেতনতার অভাব ও ভয়ের কারণে অনেকেই দেরিতে চিকিৎসা নেন, ফলে রোগ জটিল আকার ধারণ করে| এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে|

এদিকে, হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে| এ কর্মসূচির আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুকে হাম টিকা দেওয়া হবে বলে জানান মেয়র|

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, সিএসসিআর (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার একে আজাদ, চসিকের প্রধান ¯^াস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা|

সম্পর্কিত বিষয়

  • কোলোরেক্টাল ক্যান্সার

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন