মূল সংবাদে যান
বিশ্ব

চাঁদে ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ গড়ার পরিকল্পনায় স্পেসএক্স: ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, তাঁর মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে ‘স্বয়ংসম্পূর্ণ একটি শহর’ গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আগামী ১০ বছরের কম সময়ের মধ্যে সেখানে এমন একটি শহর নির্মাণ সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চাঁদে ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ গড়ার পরিকল্পনায় স্পেসএক্স: ইলন মাস্ক

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X-এ (সাবেক টুইটার) রোববার দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা এখনো বহাল রয়েছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হলো মানবসভ্যতাকে সুরক্ষিত রাখা এবং দ্রুত চাঁদে পৌঁছানো।

মাস্কের এ মন্তব্য গত শুক্রবার দ্য ওয়াল ষ্ট্রিট জার্নাল এ প্রকাশিত এক প্রতিবেদনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। সেখানে বলা হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা এখন চাঁদকেই অগ্রাধিকার দিচ্ছে; মঙ্গল অভিযানের পরিকল্পনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্ক ২০২৬ সালের শেষের দিকে মঙ্গলে মানববিহীন মিশন পাঠানোর কথা বলেছিলেন।

চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফেরত পাঠানোর দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার নিয়েছে। ১৯৭২ সালে এপোলো ১৭ মিশনের পর থেকে আর কোনো মানুষ চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।

এদিকে, এক সপ্তাহেরও কম সময় আগে মাস্ক ঘোষণা দেন, স্পেসএক্স তাঁর নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্স এ ওয়ানকে অধিগ্রহণ করেছে। চুক্তিতে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার এবং এক্সএআইয়ের মূল্য ২৫ হাজার কোটি ডলার বলে জানানো হয়।

সমর্থকদের মতে, এই পদক্ষেপ স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনাকে জোরদার করবে। মাস্কের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সঙ্গে কম্পিউটিং শক্তির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে মহাকাশে ডেটা সেন্টার পরিচালনা করা পৃথিবীর তুলনায় বেশি সাশ্রয়ী হতে পারে।

স্পেসএক্স এ বছরের শেষ নাগাদ পুঁজিবাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার সংগ্রহের আশাবাদ ব্যক্ত করেছে, যা বাস্তবায়িত হলে এটি হতে পারে ইতিহাসের বৃহত্তম পাবলিক অফারিংগুলোর একটি।

গত রোববার ভোরে মাস্ক কোম্পানির প্রথম ‘সুপার বোল’ বিজ্ঞাপন শেয়ার করেন, যেখানে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এর প্রচারণা চালানো হয়।

স্পেসএক্সকে নতুন লক্ষ্যে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাস্ক তাঁর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেসলা কেও নতুন উচ্চতায় নিতে কাজ করছেন। বৈদ্যুতিক গাড়ির বাজার গড়ে তোলার পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে চলতি বছর প্রায় দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এই রূপান্তর ত্বরান্বিত করতে মাস্ক গত মাসে জানান, ক্যালিফোর্নিয়ার কারখানায় দুটি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করে সেখানে ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট তৈরির জন্য জায়গা তৈরি করা হবে। খবর রয়টার্স।

সম্পর্কিত বিষয়

  • ইলন মাস্ক
  • চাঁদে ‘স্বয়ংসম্পূর্ণ শহর

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন