মূল সংবাদে যান
পাঁচমিশালি

আগুনে পুড়ে বৃদ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দগ্ধ ৪

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আগুনে পুড়ে বৃদ্ধ নারীর মৃত্যু, শিশুসহ দগ্ধ ৪

গত সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পেঁৗঁনে ৩টার দিকে মোহরা এলাকায় মল্লর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফখরু উদ্দীন বলেন, গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দগ্ধদের মধ্যে আছেন নিহত গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তাঁর স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শশী ঘোষকে সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা উত্তম দাশ বলেন, ‘আগুন লাগার পর ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পাই। আমরা দরজা ভাঙার চেষ্টা করি, কিন্তু তীব্র তাপ আর ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে সবাইকে উদ্ধার করে।’

সম্পর্কিত বিষয়

  • আগুন
  • নিহত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন