মূল সংবাদে যান
জাতীয়

দেশে ৬০ শতাংশ কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার জরুর :ভূমি সচিব

বর্তমানে দেশের মোট ভূমির ৫৯ দশমিক ৭ বা ৬০ শতাংশ কৃষি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমিত পরিমাণ জমি এবং এর উচ্চমূল্যের কারণে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে বিচারযোগ্য আইনটি শিগগিরই চূড়ান্ত করা হবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
দেশে ৬০ শতাংশ কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার জরুর :ভূমি সচিব

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তাবিত 'ভূমি জোনিং ও কৃষি জমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫'-এর চূড়ান্ত খসড়া প্রণয়নের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটির সভায় এ মন্তব্য করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম সালেহ আহমেদ।

তিনি বলেন, দেশে ১৭ দশমিক ৪ শতাংশ বনভূমি এবং ২০ শতাংশ জলাভূমি রয়েছে। এ প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা রক্ষায় ভূমি জোনিং ও কৃষি জমি সুরক্ষা আইনকে তিনি অত্যাবশ্যক বলে উল্লেখ করেন। এই আইন বাস্তবায়িত হলে অঞ্চলভেদে উপযুক্ত ভূমি ব্যবহারের পরিকল্পনা করা যাবে, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাবে এবং কৃষি জমি সংরক্ষণে সহায়ক হবে। এতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

প্রস্তাবিত আইনে স্পষ্ট করা নিয়ে সিনিয়র সচিব বলেন, অনুমোদন ছাড়া রিয়েল এস্টেট কোম্পানি, হাউজিং সোসাইটি, শিল্প মালিক, ব্যবসায়ী, পুঁজিপতি, এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান কৃষি জমি বাণিজ্যিক বা বিনোদনমূলক কাজে ব্যবহার করলে বা নির্ধারিত সীমার বাইরে দখল করলে তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থা থাকবে। এসব অপরাধ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে বিচারযোগ্য হবে। সচিব জানান, আইনটি শিগগিরই চূড়ান্ত করা হবে।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৪৩ ও ৪৪তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী কমিশনারদের হাতে সনদ তুলে দেন সিনিয়র সচিব।

সম্পর্কিত বিষয়

  • কৃষি জমি
  • ভূমি মন্ত্রণালয়

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন