তাই এর অর্জন রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে|
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকবর, ফয়সাল আহমেদ শান্ত, ওমর ফারুকসহ সব শহীদের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| এর আগে সকালে শহীদদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়|
প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে এসপি মাসুদ আলম বলেন, গত বছরের ১৬ জুলাইয়ের আগে কোটা সংস্কার আন্দোলন চললেও তৎকালীন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পর আন্দোলন নতুন মাত্রা পায়| রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকবর, ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুক নিহত হওয়ার পর আন্দোলন সারা দেশে আরও বেগবান হয়|
তিনি বলেন, শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হলেও পরবর্তী সময়ে তা এক দফার দাবির গণআন্দোলনে রূপ নেয়| আন্দোলনের সময় নতুন প্রজন্মের আঁকা দেয়ালচিত্র ও গ্রাফিতিতে তাদের চেতনা ও সাহসের প্রতিফলন ঘটেছে| বিশেষ করে ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ’ এবং ‘যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’—এই দুটি গ্রাফিতির বক্তব্য ভবিষ্যতে গবেষণার বিষয় হতে পারে|
সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে| ছাত্র-জনতার ঐক্য ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে| শহীদদের ¯^প্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি|
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, রফিকুল ইসলাম সেলিম, আরিচ আহমেদ শাহ, ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমš^য়ক আরিফ মঈনুদ্দিন ও রিদুয়ান সিদ্দিকীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন|
