মূল সংবাদে যান
পাঁচমিশালি

ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা যায় না: জাহিদ হোসেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও তা কখনো মুছে ফেলা যায় না|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা যায় না: জাহিদ হোসেন

শুক্রবার রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ¯^াধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং ¯^াধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়|

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান ¯^াধীনতা যুদ্ধের আহ্বান জানিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন| তিনি মুক্তিযুদ্ধের ১ ন¤^র সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন| তাঁর এই ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি|

¯^াধীনতার পর রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে জাহিদ হোসেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, কৃষি ও শিল্প খাতের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ, প্রবাসী কর্মসংস্থান, ˆতরি পোশাক শিল্প এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তিনি দেশের উন্নয়নের ভিত রচনা করেছিলেন|

তিনি বলেন, জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন| জনগণের ভোটাধিকার, সংসদীয় গণতন্ত্র, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে|

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে|

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের প্রণোদনা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে|

পরে মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সংলগ্ন এতিম ও দুস্থ শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন| এ সময় তিনি কেন্দ্রটির ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন|

অনুষ্ঠানে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রকৌশলী ও স্থপতি মাসুদুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন