মূল সংবাদে যান
জাতীয়

নগর উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাই: মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের নবনির্বাচিত নেতৃবৃন্দ| এ সময় নগরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন মেয়র|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
নগর উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাই: মেয়র

রবিবার (১২ এপ্রিল) টাইগারপাসস্থ মেয়রের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়| সাক্ষাতে নগরের চলমান উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়|

নগর উন্নয়নের ¯^ার্থে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মেয়র| পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নানা বিষয় নিয়েও আলোচনা হয়|

এ সময় টিসিজেএ’র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| নেতৃবৃন্দও নগরের উন্নয়ন ও জন¯^ার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন|

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন টিসিজেএ’র নির্বাহী কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী (মামুন), সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং দুই নির্বাহী সদস্য মো. রবিউল হোসেন টিপু ও মো. নাজিম উদ্দিন|

এছাড়া মেয়রের সহকারী একান্ত সচিব মারুফুল হক এবং আরেক সহকারী একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া এ সময় উপস্থিত ছিলেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন