মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

শীতার্তদের পাশে দাঁড়ালে মানবিকতার জয় হবে: এমএ মালেক

চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
শীতার্তদের পাশে দাঁড়ালে মানবিকতার জয় হবে: এমএ মালেক

শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শতাধিক কর্মচারীর হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, “শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। যাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে, এটি তাদের জন্য উপহারস্বরূপ। সারাদেশে তীব্র শীতের এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ ও রাষ্ট্রের সবাই যদি এভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে মানবিকতার জয় হবে।”

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী ও প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।

মুহাম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহসভাপতি হেলাল সিকদার এবং সোনালী কণ্ঠের ব্যুরো প্রধান প্রণয় দাশ গুপ্ত শিমুল। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও সদস্য আজিজা হক পায়েল। বক্তারা তীব্র শীতে কষ্টে থাকা মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম প্রেস ক্লাব
  • শীতার্ত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন