মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

শিক্ষা অর্জনে প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
শিক্ষা অর্জনে প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস: মেয়র

তাই শিক্ষা অর্জনে প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস। সমন্বিত প্রয়াস ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। তবে শিক্ষকরা শিক্ষার মূল ভিত। তাঁদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ।’

রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমি সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার। আজকের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষার প্রসার যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। আজকের ছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।

দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমানের উপস্থাপনায় বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান।

সম্পর্কিত বিষয়

  • শিক্ষক-শিক্ষার্থী
  • অভিভাবক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন