এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে চলা শোভাযাত্রায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
জুলুসের আয়োজক আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য সাদেকুল ইসলাম বলেন, “প্রচণ্ড ভিড় ও গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে গেলে পদদলনের ঘটনাটি ঘটে। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহত অবস্থায় মোট ১০ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আইয়ুব আলী ও সাইফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
