মূল সংবাদে যান
পাঁচমিশালি

৬৬ বছরে আজাদী: চট্টগ্রামের মাটি ও মানুষের মুখপত্র

স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী আজ ৬৬ বছরে পদার্পণ করল। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর আলোকিত ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের হাত ধরে যাত্রা শুরু

আমাদের বাংলা সম্পাদকীয় দল
৬৬ বছরে আজাদী: চট্টগ্রামের মাটি ও মানুষের মুখপত্র

করা এই পত্রিকা দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলেছে, এ অঞ্চলের সংকট-বঞ্চনা তুলে ধরেছে এবং সাফল্য-সম্ভাবনার কথা প্রচার করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চট্টগ্রামের মুখপত্র হিসেবে।

৬৬ বছরে পদার্পণ উপলক্ষে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আছর দৈনিক আজাদী ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন আজাদী পরিবার, পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীজন।

শুরু থেকেই আজাদীর অঙ্গীকার ছিল সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধ। নানা প্রতিকূলতা ও চাপের মুখেও নীতি ও আদর্শ থেকে কখনো সরে আসেনি। চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে আপসহীন থেকে উন্নয়ন ও সম্ভাবনার কথা বলেছে অকপটে। ফলে পাঠকদের অগাধ আস্থা ও বিশ্বাস আজও পত্রিকাটিকে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছে।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন চট্টগ্রাম অঞ্চলের প্রথম মুসলিম প্রকৌশলী। মানবকল্যাণ ও জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে তিনি দৈনিক আজাদী প্রকাশের উদ্যোগ নেন। তখনকার সময়ে একটি দৈনিক সংবাদপত্র প্রকাশ করা ছিল বড় ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। তবু মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই ১৯৬০ সালে শুরু হয় আজাদীর গৌরবযাত্রা।

৬৬ বছরে এসে আজাদী কেবল সংবাদপত্র নয়, চট্টগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং সম্ভাবনার কথা যেমন তুলে ধরেছে, তেমনি সমস্যার কথাও প্রকাশ করেছে নির্ভীকভাবে। সংকট বা সুদিন—সবসময়ই চট্টগ্রামের মানুষের পাশে থেকেছে আজাদী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আজাদী পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের। একই সঙ্গে পরম শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে এবং সাবেক সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদকে। দীর্ঘ যাত্রায় যাঁরা শ্রম, মেধা ও সময় দিয়ে আজাদীকে এই অবস্থানে নিয়ে এসেছেন, তাঁদের প্রতিও রয়েছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

সম্পর্কিত বিষয়

  • আজাদী
  • চট্টগ্রাম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন