মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রাম নগরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে হুমায়রা আক্তার (৩) নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে নগরের হালিশহর এ ব্লকের আনন্দপুর তাসফিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম নগরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বুধবার (০৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, যে নালাটিতে শিশুটি পড়ে গেছে সেটিতে স্লেভ বসানো ছিল। একটি স্থানে সড়কের পানি নালায় প্রবেশের জন্য স্লেভ তোলা ছিল। ওই জায়গা দিয়ে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের আরও অন্তত ৩০ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কামরুল ইসলাম।

হালিশহর থানার উপপরিদর্শক ইমন দত্ত বলেন, ‘ নালায় পড়ে যাওয়া শিশুটির মৃত্যু হয়েছে। আমাদের একটি দল ও ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার কাজ পরিচালনা করে।’

উল্লেখ্য, নালায় পড়ে চট্টগ্রাম নগরে গত ছয় বছরে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন। সর্বশেষ নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর চলতি বছরের ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ থাকা শিশু সেহরিশের নিথর দেহ। আগের দিন রাত আটটার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে যায় সে।

সম্পর্কিত বিষয়

  • শিশুর
  • হালিশহর
  • ফায়ার সার্ভিস

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন