মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত সহ্স্রাধিক

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩ জন, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত সহ্স্রাধিক

স্বাস্থ্য অধিদফতরের শনিবার (৩০ মে) প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন শুক্রবার ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৯৩ জন।

একই সময়ে দেশে হামের সংক্রমণও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে।

অন্যদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৬৯ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের পাঠানো তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও বুধবার পাঁচজন করে এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিশুদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। হামের বিস্তার রোধে অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

সম্পর্কিত বিষয়

  • হাম
  • সহ্স্রাধিক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন