মূল সংবাদে যান
বিশ্ব

পতেঙ্গায় চলছে যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’

চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
পতেঙ্গায় চলছে যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’

এতে বাংলাদেশের ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই মহড়া শুরু হয়ে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া থেকে জানিয়েছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান। এতে বাংলাদেশের ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন।

চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটিতে অপারেশন প্যাসিফিক এঞ্জেল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সম্পর্কিত বিষয়

  • অপারেশন প্যাসিফিক এঞ্জেল
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • মহড়া

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন