মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

আকিবের মাথায় কৃত্রিম খুলি প্রতিস্থাপন

চট্টগ্রামের এক তরুণ সম্প্রতি ফিরে পেয়েছেন তার হারানো খুলি। এক অভিনব অপারেশনের মাধ্যমে তার মাথায় প্রতিস্থাপন করা হয়েছে কৃত্রিম খুলি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আকিবের মাথায় কৃত্রিম খুলি প্রতিস্থাপন

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অস্ত্রোপচারকে বলা হয় ক্র্যানিওপ্লাস্টি। বাংলাদেশে এ ধরনের জটিল সার্জারি এখনো বিরল।

তরুণ আকিব চাকরি করতেন একটা বহুজাতিক মাইক্রোক্রেডিট কোম্পানি তে। গত ১৫ই এপ্রিল মোটর সাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় সকাল ৯ টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন। মাথার খুলির বড় অংশ ভেঙে যায় এবং ব্রেইনের একটি অংশ বাইরে বেরিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসার পর জরুরি ভিত্তিতে তার মাথার খুলি অপসারণ করে জীবনরক্ষাকারী অপারেশন করেন নিউরোসার্জন ডা. ইসমাঈল।

আকিবের বড় ভাই আব্দুল মোমেন আবির বলেন, আমার ভাই উখিয়া যাওয়ার পথে সকাল ৯ টায় এক্সিডেন্ট করে। ৪ টি সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে আমরা প্রায় ১৩ ঘন্টা পর ইসমাঈল স্যারের সরনাপন্ন হই। ততক্ষণে আমার ভাই এর অবস্থা মৃতপ্রায়। স্যারের অসাধারণ অপারেশন দক্ষতায় আমার ভাই নতুন জীবন ফিরে পেয়েছে।

এরপর ফেরিয়ে গেছে ৪ মাস, এ কয়দিন আকিব ডা: ইসমাঈল এর তত্ত্বাবধানে বাসায় টানা চিকিৎসাধীন ছিলেন। অবস্থা স্থিতিশীল হলে তার মাথার জন্য বিশেষভাবে নকশা করা কৃত্রিম খুলি তৈরি করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের উন্নত দেশে এ ধরনের সার্জারি নিয়মিত হলেও বাংলাদেশে এটি এখনো ব্যতিক্রম। সফল এই অস্ত্রোপচার প্রমাণ করছে—আমাদের দেশেও জটিল নিউরোসার্জারি সম্ভব এবং রোগীরা দেশে বসেই আধুনিক চিকিৎসা সুবিধা পেতে পারেন।

ডা. ইসমাঈল বলেন, “রোগীর জীবন বাঁচানোই ছিল প্রথম চ্যালেঞ্জ। তবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কৃত্রিম খুলি প্রতিস্থাপন ছিল অপরিহার্য। আমরা সেটি করতে পেরে গর্বিত।”

সম্পর্কিত বিষয়

  • মাথায় কৃত্রিম খুলি
  • প্রতিস্থাপন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন