মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ডা. রমিজসহ ১২ জন

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রেস কাউন্সিলের সদস্য হলেন ডা. রমিজসহ ১২ জন

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী গেজেট আকারে এই মনোনয়ন প্রকাশ করা হয়েছে। তাঁদের মেয়াদ হবে দুই বছর। এর আগে গত বছরের নভেম্বরে প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

মনোনীত সদস্যরা হলেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিকবার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান।

এ ছাড়া অন্য তিনজন সদস্য হলেন বাংলা একাডেমি মনোনীত একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সংস্থাটির সচিব মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বার কাউন্সিল মনোনীত কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত বিষয়

  • পিআইবি
  • প্রেস কাউন্সিল
  • বিএফইউজে
  • বাংলা একাডেমি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন