তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। দুজনই নগরের একটি বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রামে করোনাভাইরাসে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ৪ জুন থেকে জেলায় এখন পর্যন্ত মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মোট মারা গেছেন ৬ জন।
