মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (১৬ আগস্ট) ১১ জেলায় একযোগে ২৪ ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয়। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদক-সংশ্লিষ্ট অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন