হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ধাক্কা দেওয়া তেলবাহী ট্যাঙ্কার ‘সি স্পাইক’-এ বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আনা গ্যাস অয়েল বহন করছে বলে জানা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক নাবিকের বরাতে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার সানশাইন বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করে অবস্থান করছিল। একই সময়ে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার সি স্পাইক নোঙর করার প্রক্রিয়ায় ছিল।
এ সময় সেটি সানশাইনকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সানশাইন জাহাজের খোলে ক্ষত সৃষ্টি হয়। পরে ওই ক্ষত দিয়ে জাহাজটির ইঞ্জিন রুমে পানি প্রবেশ করতে শুরু করে। দুর্ঘটনার পর জাহাজটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাইলট, উদ্ধার সহায়তাকারী টাগবোট কান্ডারী-৮ এবং কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ক্ষতিগ্রস্ত সানশাইনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।