মূল সংবাদে যান
অপরাধ

সিএসসিআর, মেট্রোপলিটন, রয়েল ও মেডিকেল সেন্টার হাসপাতালের পার্কিংহীনতায় নগরে বাড়ছে যানজট

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের যানজটের পেছনে নতুন করে উঠে এসেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং সড়ক দখল করে যানবাহন রাখার চিত্র|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সিএসসিআর, মেট্রোপলিটন, রয়েল ও মেডিকেল সেন্টার হাসপাতালের পার্কিংহীনতায় নগরে বাড়ছে যানজট

রোগী ও স্বজনদের গাড়ি হাসপাতালের নিজস্ব পার্কিংয়ে না রেখে সড়কের ওপর দাঁড় করিয়ে রাখায় ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনই ˆতরি হচ্ছে তীব্র যানজট| এ অবস্থায় হাসপাতালগুলোর পার্কিং সুবিধা, অনুমোদিত নকশা এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাইয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)|

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিডিএর একটি উচ্চপর্যায়ের দল নগরের জিইসি মোড় এলাকার মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল ও সিএসসিআর হাসপাতাল পরিদর্শন করে| প্রাথমিক পর্যবেক্ষণেই একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি|

সিডিএর পরিদর্শনে উঠে এসেছে কয়েকটি গুরুতর অসঙ্গতি| এর মধ্যে রয়েছে— বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা| হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় প্রয়োজনীয় পার্কিং স্পেস না রাখা| অনুমোদিত নকশায় পার্কিং হিসেবে দেখানো স্থান অন্য কাজে ব্যবহার| পার্কিং এলাকা যথাযথভাবে চিহ্নিত না করা| পার্কিং স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ| সিডিএ কর্মকর্তাদের মতে, এসব অনিয়ম শুধু ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘনই নয়, নগরের যানজট এবং জননিরাপত্তার জন্যও বড় ঝুঁকি ˆতরি করছে|

নগরের যানজট নিরসনে শুধু নতুন সড়ক নির্মাণ নয়, বিদ্যমান ভবনগুলোর পার্কিং বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ| সিডিএর এই অভিযান ধারাবাহিকভাবে চললে হাসপাতালকেন্দ্রিক সড়কগুলোর যানজট উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|

পরিদর্শনে দেখা যায়, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও সেটির পূর্ণ ব্যবহার হচ্ছে না| হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের যানবাহন নির্ধারিত পার্কিং এলাকায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে| অন্যদিকে রয়েল হাসপাতাল ও মেডিকেল সেন্টারের ক্ষেত্রে বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা এবং অপর্যাপ্ত পার্কিং সুবিধার বিষয়টি সামনে আসে|

সিএসসিআর হাসপাতাল তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি| এছাড়া সেখানে পার্কিং এলাকায় ডাস্টবিন ও গ্যাস সিলিন্ডার সংরক্ষণের বিষয়েও আপত্তি জানায় পরিদর্শনকারী দল|

পরিদর্শন শেষে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, প্রতিটি হাসপাতালের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব অবস্থা মিলিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে| তিনি বলেন, "হঠাৎ কঠোর ব্যবস্থা নিলে হাসপাতালে ভর্তি রোগীদের স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটতে পারে| তাই আপাতত সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে| খুব শিগগিরই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ˆবঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে|"

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন| তিনি বলেন, নগরের অধিকাংশ বেসরকারি হাসপাতালই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে| তার ভাষায়, "হাসপাতালগুলো সিডিএর অনুমোদিত নকশার বাইরে গিয়ে এবং পর্যাপ্ত পার্কিং ছাড়াই বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে| তারা নিজেরাও জানে কোন কোন বিধি লঙ্ঘন করেছে| তাই অবিলম্বে হাসপাতালের আকার অনুযায়ী স্থায়ী ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে| আংশিক পার্কিং কোনো সমাধান নয়, এটি কেবল আইওয়াশ|"

তিনি আরও বলেন, সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমšি^তভাবে নগরের যানজট নিরসনে কাজ করছে| পরবর্তী পরিদর্শনে যেসব হাসপাতালে ধারণক্ষমতা অনুযায়ী কার্যকর পার্কিং ব্যবস্থা পাওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|

বিশেষজ্ঞদের মতে, হাসপাতাল, শপিং মল, বাণিজ্যিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত অফ-স্ট্রিট পার্কিং নিশ্চিত না হলে কোনো নগরেই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়| চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ নগরে হাসপাতালকেন্দ্রিক সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে| এসব যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং না থাকলে সড়কই অস্থায়ী পার্কিংয়ে পরিণত হয়, যার সরাসরি প্রভাব পড়ে যান চলাচলে|

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান এজিএম সেলিম, নির্বাহী প্রকৌশলী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান, অথোরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ, মো. তানজীব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা|

সম্পর্কিত বিষয়

  • সিএসসিআর
  • মেট্রোপলিটন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন