ইজারা প্রক্রিয়া অবিল¤ে^ বাতিলের দাবিতে শনিবার প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করে সংগঠনটি| একই সঙ্গে আগামী ২২ জুলাই সন্ধ্যায় চেরাগী পাহাড় থেকে নিউমার্কেট পর্যন্ত মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে|
শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতীকী গণঅনশনে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন| বক্তারা দাবি করেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হওয়ায় এর গুরুত্বপূর্ণ টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় অর্থনৈতিক ও কৌশলগত ¯^ার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে|
অনশনে বক্তব্য রাখতে গিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার| জাতীয় ¯^ার্থসংশ্লিষ্ট এমন সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণ, বিশেষজ্ঞ ও সংসদের মতামত নেওয়া উচিত ছিল| জনগণকে অন্ধকারে রেখে বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণযোগ্য নয়|
তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে নিজ¯^ জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনার উন্নয়নে বিনিয়োগ করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার| বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দিয়ে সমস্যার সমাধান হবে না; বরং ভবিষ্যতে জাতীয় ¯^ার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ˆতরি হবে|
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, রাষ্ট্রের কৌশলগত ও লাভজনক সম্পদ জনগণের সম্পদ| এসব সম্পদ বিদেশি করপোরেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রবণতা দেশের অর্থনৈতিক ¯^াধীনতা ও সার্বভৌমত্বের জন্য শুভ নয়| বাংলাদেশের নিজ¯^ দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে চট্টগ্রাম বন্দর পরিচালনার সক্ষমতা রয়েছে বলেও তিনি দাবি করেন|
টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, বন্দরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে শ্রমিকদের মতামত উপেক্ষা করা হয়েছে| বিদেশি প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রণ গেলে কর্মসংস্থান, শ্রমিক অধিকার এবং জাতীয় ¯^ার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে| দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি|
চট্টগ্রাম বন্দরের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই বন্দর সফলভাবে পরিচালিত হয়েছে| তাই লাভজনক এনসিটি ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই|
বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, কানাই দাস, মিতুল দাসগুপ্ত, অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, শ ম জামাল উদ্দিন, ইফতেখার কামাল খান, শাহনেওয়াজ চৌধুরী, সীতারা শামীম, ইব্রাহীম ফরাজী, আজিজ উদ্দিন মিন্টু, মেহেদী হাসান মিন্টু, নুরুল ইসলাম বাবু, মো. ইকবাল, মো. হানিফ, মো. আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও নাগরিক সংগঠনের নেতারা বক্তব্য দেন|
বিকেল ৩টায় আবুল মোমেন অংশগ্রহণকারীদের শরবত পান করিয়ে প্রতীকী গণঅনশন ভঙ্গ করান| পরে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ২২ জুলাই সন্ধ্যা ৬টায় চেরাগী পাহাড় মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত মশাল মিছিলের ঘোষণা দেন| সমাবেশ থেকে জানানো হয়, এনসিটি ও সিসিটি ইজারার উদ্যোগ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচি চলবে এবং সারাদেশের মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে|
