মূল সংবাদে যান
অপরাধ

বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার ¯^র্ণসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম ¯^র্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার ¯^র্ণসহ আটক ১

জব্ধ ¯^র্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা| তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন|

সোমবার সকালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর দেহ তল্লাশি করে ¯^র্ণগুলো উদ্ধার করা হয়| আটক যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী| তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা|

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকালে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন| পরে তার দেহ তল্লাশি করে পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উক্ত ¯^র্ণ উদ্ধার করা হয়| জব্দকৃত ¯^র্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা|

ডিজিএফআই ও এনএসআইয়ের যৌথ অভিযান শেষে উদ্ধার ¯^র্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে| আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন