মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রাম কারাগারে আ.লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম কারাগারে আ.লীগের নেতার মৃত্যু

আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগ সহ-সভাপতি ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে কারা সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালী থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া গত ১৭ নভেম্বর ২০২৫ সালে কারাগারে প্রবেশ করেন। হাজতি মৃত আব্দুর রহমান কোতয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। মৃত হাজতির নাম আব্দুর রহমান মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর ২০২৫ সালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি ২০২৬ সালে তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, চমেক হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী মৃত আব্দুর রহমান মিয়ার শরীরে ফুসফুসের ক্যান্সার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ (ঈধৎপরহড়সধ ষঁহম রিঃয নৎধরহ সবঃধংঃধংরং) শনাক্ত হয়।

এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি ২০২৬ সালে তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত বিষয়

  • কারাগার
  • আ.লীগ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন