মূল সংবাদে যান
অপরাধ

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট বাদশা’সহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত ২৯৩ নম্বর আসামি বাদশা প্রকাশ ছোট বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
শীর্ষ সন্ত্রাসী ‘ছোট বাদশা’সহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তাররা হলেন- মো. বাদশা ওরফে ছোট বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) এবং মো. আকাশ (২২)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনায় বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

ওসি জানান, মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত ২৯৩ নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

চার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন