অভিযুক্ত সানি একই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামের এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
