মূল সংবাদে যান
অপরাধ

টিসিবির ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

এবিসি ডেস্ক : চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় রণজিত কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
টিসিবির ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

নিহত রণজিত রাজাপুকুর লেনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গহনা তৈরির কারিগর। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়

  • টিসিবি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন