মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামে হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা ডবলমুরিং থানার হত্যা মামলাসহ ৩১টি মামলার পলাতক আসামি মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সুমন হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকার মো. মজিবুল হকের ছেলে। গত সোমবার (২৮ জুলাই) হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০ নভেম্বর বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে মো.সুমনকে গ্রেপ্তার করেছিলেন নগরের কোতোয়ালী থানা পুলিশ।

র‌্যাব জানায়, গোপন সংবাদে ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটায় হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি এবং হত্যা সংক্রান্তে ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, হাটহাজারী থানার মো. আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সুমনকে আটক করা হয়েছিল। সেই হত্যা মামলায় গত রবিবার মো. সুমন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। মো. সুমনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ডবলমুরিং থানায় হস্তান্তর করা হবে।

সম্পর্কিত বিষয়

  • র‌্যাব

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন