গ্রেপ্তার মো. সুমন (১৯) কুমিল্লা জেলার মুরাদনগর তানার করিমপুর এলাকার মো. জামালের ছেলে। বর্তমানে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় বসবাস করে সে। রবিবার (২৭ জুলাই) রাত ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মো. আসিফ (২৬)আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে থানায় থাকা হত্যা মামলার বিষয়।
ডিবি পুলিশের দাবি অনুযায়ী, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন—তাদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। মাদক সাপ্লাই চেইন, খুচরা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণাধীন এলাকা নিয়ে বিরোধ বাড়ছিল। মহিউদ্দিন আগে মাদক ব্যবসা ছেড়ে দিলেও এলাকায় প্রভাব ছিল প্রবল।
পরে সুমন আরও জানায়, গত ২৫ জুলাই বাকলিয়ার ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দীন নামে এক ব্যক্তিকে তারা গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। থানায় যোগাযোগ করে মামলা সম্পর্কে নিশ্চিত হয় ডিবির সদস্যরা। পরে তাকে নিয়ে তক্তারপুল এলাকার একটি কলোনির পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তূপে রাখা হত্যা মামলায় ব্যবহৃত একটি বিদেশি পিসতুল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
