মূল সংবাদে যান
অপরাধ

রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্যে ভরপুর

চট্টগ্রাম নগরীর রেয়াজুউদ্দিন বাজার নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্যে ভরপুর। গত মঙ্গলবার ২২ জুলাই সকাল থেকে বিকেল এ অভিযান চালিয়ে

আমাদের বাংলা সম্পাদকীয় দল
রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী ও শিশুখাদ্যে ভরপুর

নকল এসব জিনিষের বিক্রেতাদের খুঁজে বেড় করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৭। এ অভিযোগে ১১টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-০৭। বুধবার (২৩ জুলাই) র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

র‌্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রেয়াজুউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। ওই অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

জব্দকৃত সব পণ্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়

  • রিয়াজউদ্দিন বাজার
  • নকল প্রসাধনী
  • ম্যাজিস্ট্রেট

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন