মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামের পতেঙ্গায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় চোরাচালানের সময় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। গত শনিবার রাত ১০টায় সি-বিচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশি মদ জব্দ করা হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামের পতেঙ্গায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

রবিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ পতেঙ্গা থানাধীন সি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ভ্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়েছে। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়

  • পতেঙ্গা
  • কোস্টগার্ড

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন