মূল সংবাদে যান
অপরাধ

এনসিপির নিরাপত্তায় ডগ স্কোয়াড-সোয়াটসহ সর্বোচ্চ সতর্কতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াডসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
এনসিপির নিরাপত্তায় ডগ স্কোয়াড-সোয়াটসহ সর্বোচ্চ সতর্কতা

সমাবেশ ঘিরে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ রবিবার বিকেলে অনুষ্ঠিতব্য সমাবেশ ঘিরে শহরজুড়ে টান টান উত্তেজনায় রয়েছে। নগরের বহদ্দারহাট থেকে জমায়েত শুরু করে সমাবেশস্থল ষোলোশহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্ঠনী।

গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

swat.jpg

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানিয়েছেন, "সমাবেশ ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য শুরু থেকেই মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রয়োজনে ডগ স্কোয়াডও ব্যবহৃত হচ্ছে।"

এনসিপি নেতারা শনিবার রাত থেকে নগরের স্টেশন রোডের একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে রাতেই মোতায়েন করা হয় ডগ স্কোয়াডসহ পুলিশের বিশেষ নিরাপত্তা দল। আজ সকালে তাঁরা রাঙামাটি সফর শেষে আবার নগরে প্রবেশ করেন কাপ্তাই রাস্তার মাথা হয়ে। তাদের আগমনের পুরো রুটেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, "নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি।

এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

পটভূমি: গোপালগঞ্জ ও কক্সবাজারের ঘটনার রেশ এই সমাবেশ এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, যখন গোপালগঞ্জে এনসিপির পূর্বের সমাবেশে সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় ওই অঞ্চলে কয়েক দফায় ১৪৪ ধারা ও কারফিউ জারি করা হয়।

এ ছাড়া শনিবার (১৯ জুলাই) কক্সবাজারের চকরিয়ায় এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে দলটির মঞ্চ ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সমাবেশ ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে জানায় প্রশাসন।

এর আগে, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এতে মারা যান চারজন। পরে গত শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়

  • ডগ স্কোয়াড
  • সোয়াট
  • এনসিপি
  • সিএমপি
  • গোপালগঞ্জ
  • কক্সবাজার

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন