শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টায় জারি করা নির্দেশনায় জানানো হয়, রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গত বুধবার (১৬ জুলাই) শহরে এনসিপির সমাবেশকে ঘিরে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় প্রথমে ১৪৪ ধারা জারি হয়। পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সেদিন সন্ধ্যা থেকে কারফিউ জারি করে প্রশাসন।
পরবর্তী তিন দিন নানা মেয়াদে কারফিউ কার্যকর ছিল, মাঝে মাঝে সাময়িক শিথিল করা হলেও শনিবার রাত আটটা থেকে আবারও কারফিউ দেওয়া হয় রোববার সকাল পর্যন্ত। এরপর আজ নতুন করে ১৪৪ ধারার ঘোষণা এসেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে আবার ১৪৪ ধারা জারি।