মূল সংবাদে যান
অপরাধ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের করা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেপ্তার

শুক্রবার (০৪ জুলাই) রাত ১টায় বাকলিয়ার বড় কবরস্থান ও কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে মো. আইয়ুব (৩৫) ও তার মা জোহরা খাতুন (৫৮)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, একটি মাদক মামলায় আদালত মা-ছেলেকে যাবজ্জীবন সাজা দেন। পলাতক থাকা অবস্থায় তাদের বাকলিয়া ও কর্ণফুলীর পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার (০৫ জুলাই) চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম
  • মাদক মামলা
  • যাবজ্জীবন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন