এই সময়ে ২৬টি গণহত্যা সংঘটিত হয়েছে, যেগুলোর লক্ষ্য ছিল আশ্রয়কেন্দ্র, বাড়িঘর, বাজার ও খাদ্যসন্ধানরত সাধারণ মানুষ।
আল জাজিরার বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায়: নিহত: ১১৮ জন ও আহত: ৫৮১ জন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোর থেকে নিহতদের মধ্যে রয়েছেন: ৩৩ জন, যারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর খাদ্যকেন্দ্রে সহায়তা নিতে এসেছিলেন। ১৩ জন, আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে। ১৬ জন, মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের মধ্যে।
চোখে দেখা ভয়াবহতার বর্ণনায়, আশ্রিত আহমেদ মনসুর বলেন: “ভোরে ঘুম ভাঙে বোমার বিকট শব্দে। মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। আগুনে চারপাশ জ্বলছিল, অনেকে পুড়ে মারা গেছে।”
গাজা সরকারের দাবি, এসব হামলা পরিকল্পিতভাবে নারী, শিশু, আশ্রিত মানুষ ও খাদ্যসন্ধানরত বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে।
