বুধবার (১৭ জুন) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে| এই চালান দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতিকে আরও ¯^স্তিদায়ক করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন| বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে|
বিপিসির ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, গত ৩০ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল বোঝাই করে ‘এমটি নিনেমিয়া’ বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে| রেড সি অঞ্চল অতিক্রম করে জাহাজটি ইতোমধ্যে বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছেছে| সবকিছু ঠিক থাকলে আজ বুধবার এটি বহির্নোঙরে নোঙর করবে|
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি ¯^াভাবিক হলে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অপেক্ষমাণ ‘নর্ডিকস পলাক্স’ নামের জাহাজটি আরও প্রায় এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে| এছাড়া চলতি মাসের ২৭ থেকে ২৮ জুনের মধ্যে আরও এক লাখ টন ক্রুড অয়েল লোড করার পরিকল্পনা রয়েছে| ফলে দেশে জ্বালানি তেলের বড় ধরনের সংকটের আশঙ্কা নেই|
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে সরাসরি ডলফিন জেটিতে প্রবেশ করতে পারবে না| ফলে প্রচলিত নিয়ম অনুযায়ী সমুদ্রের বহির্নোঙরে জাহাজ থেকে ছোট ট্যাংকারে (লাইটারিং) তেল স্থানান্তর করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে| জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ|
ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে| এর মাধ্যমে ˆদনিক প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেল উৎপাদন হচ্ছে| পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে|
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ক্রুড অয়েলের সরবরাহ ব্যাহত হওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়| পরে মে মাসের শুরুতে ‘এমটি নিনেমিয়া’র প্রথম চালানের তেল দেশে পৌঁছালে ৮ মে থেকে পুনরায় পরিশোধন কার্যক্রম চালু হয়| সংকটকালীন সময়ে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ডিজেল আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে|
