মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

জ্বালানি সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজ, আসছে আরও তিনটি

জ্বালানি তেলের সরবরাহ ¯^াভাবিক রাখতে চলতি সপ্তাহে নতুন করে পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, একই সঙ্গে আসছে আরও তিনটি জাহাজ—যা জ্বালানি সংকট মোকাবিলায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
জ্বালানি সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজ, আসছে আরও তিনটি

সোমবার সকালে ওমান থেকে ৩৫ হাজার টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে| বিকেলে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ আসার কথা রয়েছে|

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, জ্বালানি সংকট বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে তেল খালাস নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে| “আগেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে| জাহাজ ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই খালাস কার্যক্রম শুরু করা হচ্ছে,” বলেন তিনি|

এর আগে গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ বন্দরে আসে, যার খালাস কার্যক্রম এখনও চলমান| এর সঙ্গে আজ যোগ হয়েছে আরও প্রায় ১ লাখ ১ হাজার টন জ্বালানি নিয়ে তিনটি জাহাজ| এছাড়া আগামী মঙ্গলবার ৩২ হাজার টন ডিজেল এবং বৃহস্পতিবার ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরও দুটি জাহাজ আসার কথা রয়েছে|

অন্যদিকে, জ্বালানি সরবরাহ সচল রাখতে বর্তমানে একসঙ্গে পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে| এর মধ্যে দুটি জাহাজ থেকে ইতোমধ্যে ডিজেল খালাস চলছে এবং তিনটি জাহাজ বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে|

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে যথাক্রমে প্রায় ৩৫ হাজার ও ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল খালাস করা হচ্ছে|

বন্দর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে যেখানে ১ লাখ ১০ হাজার টন ডিজেল আমদানি হয়েছিল, সেখানে চলতি সপ্তাহেই ১ লাখ ৩৩ হাজার টন ডিজেলের পাশাপাশি ৩২ হাজার টন জেট ফুয়েল দেশে আসছে| দ্রুত খালাস কার্যক্রমের মাধ্যমে বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানো হচ্ছে, যাতে বিদ্যমান চাপ কমানো যায়|

এদিকে, আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে| এসব জাহাজে মোট ১ লাখ টনের বেশি ডিজেল এবং ২৭ হাজার টন অকটেন রয়েছে|

বিপিসির কর্মকর্তারা আশা করছেন, চলমান খালাস কার্যক্রম শেষ হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও ¯^াভাবিক হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে|

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর
  • জ্বালানি তেলের
  • জাহাজ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন