মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

টি-টেন টুর্নামেন্টের অধিনায়কত্বে সাকিব

শুরু হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
টি-টেন টুর্নামেন্টের অধিনায়কত্বে সাকিব

শুধু তাই নয়, দলটিকে নেতৃত্বও দেবেন সাবেক এই টাইগার অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজি মায়ামি ব্লেজ সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

বর্তমানে গ্লোবাল সুপার লিগে ব্যাস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার । এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

সম্পর্কিত বিষয়

  • সাকিব আল হাসান
  • ম্যাক্স সিক্সটি
  • গ্লোবাল সুপার লিগ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন