রোববার (আজ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ স্মার্ট সেবা ব্যবহারে নতুন সুযোগ সৃষ্টি হবে।
যে প্যাকেজে যত গতি
নতুন সিদ্ধান্ত অনুযায়ী— মাসিক ৩৯৯ টাকার ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। ৫০০ টাকার ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’। একই দামে ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’। ৮০০ টাকার ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’। ১ হাজার ৫০ টাকার ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজটি এখন ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’। ১ হাজার ১৫০ টাকার ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজটি এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’। ১ হাজার ৩০০ টাকার ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’। ১ হাজার ৫০০ টাকার ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজটি এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’। এ ছাড়া ১ হাজার ৭০০ টাকার ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজটি এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিসিএল বিশ্বাস করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে এগিয়ে নেবে। গ্রাহক সন্তুষ্টি ও উন্নত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
