মূল সংবাদে যান
রাজনীতি

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক মাহবুবের রহমান

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবের রহমানকে নিয়োগ দিয়েছে সরকার|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক মাহবুবের রহমান

রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে| মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ ¯^াক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন|

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন| পাশাপাশি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন| জন¯^ার্থে জারি করা এ আদেশ অবিল¤ে^ কার্যকর হবে|

মাহবুবের রহমান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন| তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন|

প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান বলেন, “আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি| আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়নে কাজ করে যাব|”

উল্লেখ্য, জেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিত জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে তিনি পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন