ব্যালট পেপারে সব প্রার্থীর নামের পশে চারকোণা ঘর থাকবে, সেখান থেকে পছন্দের প্রার্থীর নামের পাশে পছন্দের প্রার্থীর বক্সে নির্ধারিত কালো কালির কলম দিয়ে গাঢ় করে ক্রস (×) চিহ্ন দিতে হবে। এমনভাবে ক্রস চিহ্ন দিতে হবে, যাতে বক্সের কোণাগুলো স্পর্শ করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য বলেন, ১১ মাসের প্রস্তুতি, বহু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি। ডাকসুকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যতটুকু সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করছি। আমাদের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, ভলান্টিয়ার টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে।
